1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

রাণীশংকৈলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
# আবুল কালাম আজাদ  রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার  রাণীশংকৈল পৌরশহরের বসাক পাড়া এলাকায়
বৃহস্পতিবার (২২ মে) নিজ বাড়ির শয়ন কক্ষে ঘরের সরের সাথে ওড়না পেচিয়ে বীণা রাণী বসাক (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত গৃহবধূ পৌরশহরের বসাকপাড়া ১নং ওয়ার্ডের মৃত অবিনাশ বসাকের ছেলে বর্গনাথ ওরফে ছোট বসাকের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,পৌর শহরের কলেজপাড়া মন্দিরে দিবাগত রাতে হরিবাসর অনুষ্ঠান দেখে স্বামী-স্ত্রী বাড়িতে আসে। এর পর দুজনে দুটি পাশাপাশি রুমে ঘুমাতে যায়। গৃহবধুর গৃহবধূর স্বামী সকালে দেখেন তার স্ত্রী ঘরের সরের সাথে ওড়না পেচিয়ে গলাস ফাঁস দিয়েছে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বীণা বসাকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে  পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট