1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠি শিক্ষার্থী ও জটিল রোগিদের চিকিৎসার্থে চেক বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠি শিক্ষার্থী ও জটিল রোগিদের চিকিৎসার্থে চেক বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি…………………………………..

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ৪ এপ্রিল ক্ষুদ্র নৃগোষ্ঠি পরিবার, শিক্ষার্থী ও ক্যান্সার,লিভার, জন্মগত হৃদরোগ, প্যারালাইসিসসহ ৬টি জটিল রোগিদের চিকিৎসার্থে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে এদিন বিকেল ৪টায় উপজেলা হলরুমে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। এ সময় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, উপকারভোগি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন- সমাজসেবা অফিসার আব্দুর রহিম। তিনি তার বক্তব্যে সমাজকল্যাণ পরিষদ ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এ চেক প্রদানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। আরো বক্তব্য দেন- মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপকারভোগি লিলি বসাক ও এলাসি বাসাক প্রমুখ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওসি সোহেল রানা,জাপা নেতা জাহাঙ্গীর আলম, আবু তাহের, শামসুল আরেফিন ও আখতারুল ইসলাম, ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম, প্রেসক্লাব সহ-সম্পাদক রফিকুল ইসলাম সুজন প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের আওতায় বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়নের কথা বলেন।

এইসাথে তিনি এসব খাতে বিশেষ সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। পরে, ক্ষুদ্র নৃগোষ্ঠির ২০টি পরিবার ও ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার টাকার এবং ১৮ জন চিকিৎসার্থীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক গ্রহীতা উপকারভোগিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট