1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি……………………………

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে  বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি  মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টাসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ইউএনও গত মাসের সভার লিখিত বিররণীসহ শুভেচ্ছা বক্তব্য দেন। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান , ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি,  প্রেসক্লাব (পুরাতন)সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য সফিকুল ইসলাম শিল্পি, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রমুখ। এ ছাড়াও সভায় প্রেসক্লাব সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সম্পাদক রফিকুল ইসলাম সুজন ও স্থানীয় সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন
উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে  উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলে উল্লেখ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন এবং সবাইকে সচেতন থাকার আহবান জানান।
ইউএনও তার বক্তব্যে মাদকের ব্যাপারে সকলকে আরো সচেতন হওয়ার কথা বলেন। ইতোমধ্যে মাদকের সঙ্গে জড়িত কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে মর্মে তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সকলকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।
মেয়র তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাকে সহযোগিতার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। পৌর শহরের যানজট নিরসনে তিনি তার পক্ষে সম্ভব ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
ওসি তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত আছে এবং থাকবে বলে উল্লেখ করেন। এ ব্যাপারে তিনি পুলিশের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট