1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী-৬, স্বতন্ত্র প্রার্থীর ভোট প্রচারনাকালে আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি লাঞ্চিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহী-৬, স্বতন্ত্র প্রার্থীর ভোট প্রচারনাকালে আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি লাঞ্চিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: নির্বাচনী প্রচারাভিযান এর প্রতীকী ছবি

বিশেষ প্রতিনিধি…………………………………………………………….

আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিতসহ ভোট প্রচারনায় বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে বাঘা উপজেলার বঙ্গবন্ধু চত্বরে রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থীর ভোট প্রচারনাকালে এ ঘটনা ঘটে।

সাইদুর রহমান জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হকের সমর্থনে চারঘাট বাঘা এলাকায় প্রচারনায় অংশ নিয়ে শুক্রবার বিকাল সোয়া চারটার দিকে বাঘার বঙ্গবন্ধু চত্বর এলাকায় ভোট প্রচারনা করছিলেন। এসময় উঠতি বয়সের কিছু সংখ্যক যুবক প্রচারনার কাজে বাঁধা দিয়ে বলতে থাকে, আ’লীগ দলীয় প্রার্থী শাহরিয়ার আলমের ছাড়া কারো পক্ষে প্রচারনা চালানো যাবে না বলে তারা প্রচার গাড়িতে হামলা চালায় এবং পোস্টার ছিঁড়ে ফেলে তাকেও শারীরিকভাবে আঘাত করে লাঞ্চিত করে। এতে প্রচারনা পন্ড হয়ে যায়।

সাইদুর রহমান জানান, বিষয়টি রাজশাহী জেলা পুলিশ সুপার, রির্টানিং অফিসার ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। পরে চারঘাট বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশ করে, আগামী ৭ই জানুয়ারি জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানিয়ে প্রচারনা চালান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাব ও আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আসলাম উদ-দৌলা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। তারা হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান ।

এ বিষয়ে বাঘা উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপাধক্ষ্য ওয়াহিদ সাদিক কবীর জানান, বিষয়টি তার জানা নেই। তবে ঘটনা ঘটে থাকলেও রাজনৈতিক কোন ইস্যুতে হতে পারে। আসন্ন নির্বাচনে ভোট সংক্রান্ত বিষয়ে কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছেন, এবার ভোট চুরি চলবেনা প্রচারনাকালে এধরনের কথা বলছিলেন। এ নিয়ে স্থানীয় উঠতি বয়সের যুবকদের সাথে বাক বিতন্ডা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট