1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী-৬ আসনে চব্বিশ প্রিসাইডিং অফিসারের নিয়োগ বাতিল - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী-৬ আসনে চব্বিশ প্রিসাইডিং অফিসারের নিয়োগ বাতিল

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের ২৪ জন প্রিসাইডিং কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে। কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হানের অভিযোগের প্রেক্ষিতে জেলা রিটানিং কর্মকর্তা তাদের নিয়োগ বাতিল করেন। সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৩৪ জন প্রিসাইডিং কর্মকর্তার নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠে। এর মধ্যে রিটানিং কর্মকর্তা অভিযোগ তদন্ত করে দুই উপজেলা মিলে ২৪ জন প্রিসাইডিং কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে।

নিয়োগ বাতিল প্রিসাইডিং কর্মকর্তা হলেন-চারঘাট উপজেলার শলুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, রাওথা কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, চারঘাট মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শরিফুল ইসলাম, নন্দনগাছী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম, বাঘা উপজেলার মীরগঞ্জ কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, সরদহ সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাইদুর রহমান, চারঘাচ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম, সরদহ মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক একরামুল হক, সারদা মহাবিদ্যালয়ের প্রভাষক রেজা হাসান, একই কলেজের প্রভাষক আতিকুল ইসলাম, চারঘাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক এখলাক হোসেন লাভলু, আবদুল গনি কলেজের প্রভাষক মহিউল হাসান, আড়ানী ফুলমননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আড়ানী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক লিটন উদ্দিন, বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান সহ ২৪ জন।

এ বিষয়ে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হানের নির্বাচন পরিচালনা কমিটির এজেন্ট মেরাজুল ইসলাম মেরাজ বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে কিছু প্রিসাইডিং অফিসার নৌকা প্রতীকের পক্ষে প্রচারে অংশ নেয়। তারা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা ছিল। তাই তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে রিটানিং কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে তদন্ত করে তাদের নিয়োগ বাতিল করেছেন।

এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার সাইদা খানম ও বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগে নাম আসা ৩৪ জন শিক্ষক প্রিসাইডিং কর্মকর্তার বিষয়ে তদন্ত করে ২৪ জনের নিয়োগ বাতিল করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট