1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার

রাজশাহী – ৬ আসনে এক মঞ্চে সব প্রার্থী, নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি পালনের ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে সব প্রার্থী এক মঞ্চে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি পালনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার(২৭ জানুয়ারী) বেলা ৩টায় বাঘা-চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাম্মী আক্তার।স্বাগত বক্তব্য রাখেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। নির্বাচন আচরণ বিধি মালা বিষয়ে উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাচন অফিসার দোলন ক্লান্তি চক্রবর্তী। অনুষ্ঠানে অংশ নিয়ে ইশতেহার ঘোষণা করেন এই আসনের ৪ জন প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আবু সাইদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সালাম সুরুজ, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন।

প্রার্থীরা তাদের বক্তব্যে নিজ নিজ নির্বাচনি ইশতেহার ও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু রাখতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক,(উন্নয়ন ও মানব সম্পদ বিভাগ) বেলায়েত হোসেন। তিনি বলেন, আর যেন দূর্যোগ পরিস্থিতিতে পড়তে না হয় এবংমত প্রকাশের স্বাধীনতা যেন ক্ষুন্ন না হয়। আমরা কোন প্রার্থীর প্রতি অন্ধ ভালবাসা দেখাবো না । প্রত্যেক প্রার্থী আমাদের কাছে সমান মর্যাদাপূর্ণ।

ঘোষণা পাঠ অনুযায়ী আচরণ বিধি মেনে চলবেন এই প্রত্যাশা রাখি, আমাদের কঠোর হতে না হয়। চারঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল- চারঘাট) খালেদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন চার প্রার্থীদের সমর্থিত রাজনৈতিক নেতারা। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট