1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

রাজশাহী-৪ আসনের এমপি,র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………………

গত ৭ জানুয়ারী জাতীয় নির্বাচনে একটি শক্তিশালী নৌকা বিরোধী সিন্ডিকেট কাঁচি দিয়ে নৌকা কাটার চেষ্টা করা হয়েছে। নৌকার বিপক্ষে কাঁচি’র পক্ষে সক্রিয় ভূমিকায় থেকে বিভিন্ন মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়ে রাজশাহী-৪ (বাগমারা) আসনের নির্বাচনকে বির্তকিত করার অপচেষ্টাও করা হয়েছে। তাঁরা ব্যর্থ হয়েছেন, তবে হাল ছাড়েননি, অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিপুল ভোটে জয়ী হন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

অপতৎপরতা চালিয়ে সদ্য নির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে সমালোচিত করতে একের পর এক মিথ্যা তথ্য বাজারে আমদানি করছেন চক্রটি। এরই ধারাবাহিকতায় একটি অডিও বিকৃত করে তার বরাত দিয়ে ইতোমধ্যে চক্রটির প্রধান প্রোপাগাণ্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বাগমারা’র তৃণমূল আ’লীগ বলছেন, নির্বাচনে পরাজিত হয়ে একজন নৌকা বিরোধী দলীয় পদের অধিকারী বিভিন্ন বিতর্কের জন্ম দিচ্ছেন। তারা নির্বাচিত এক সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা গঠনতন্ত্র ও দলীয় প্রধানসহ হাইকমান্ডের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিচ্ছেন। এটা বাগমারাবাসী মেনে নিবে না। তারা এমন অপতৎপরতা রুখে দিতেও বদ্ধপরিকর।

বাগমারা আ’লীগের নেতৃবৃন্দ বলছেন, গত ১৩ মার্চ বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সদ্য নির্বাচিত এমপি আবুল কালাম আজাদ। ওই সভায় কোনো প্রকার বেফাঁস কথা বার্তা হয়নি। ওইখানকার অডিও সুপার এডিট করে বাজারে ছাড়া হচ্ছে। এসব চক্রান্ত করে লাভ নাই বলেও হুশিয়ারি দেন তাঁরা।

উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুলের সঞ্চালনায় ওই সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জাকিরুল ইসলাম সান্টুসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নেতারা বলেন যে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে সেটা ঠিক না। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কথা বললে বাগমারা উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল বলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগ এখন সুসংগঠিত ও সংঘবদ্ধ। দু- একজন যারা নির্বাচনেও নৌকার বিপক্ষে ছিলেন তারাই বর্তমানে নির্বাচিত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। তাঁর প্রতিটি প্রোগ্রামে আমি থাকি, কোথাও কোনো জায়গায় তিনি দলের বিরুদ্ধে কথা বা বেফাঁস মন্তব্য করেন না। এটা অপপ্রচার মাত্র। আমরা বাগমারাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ঘটনায় উপজেলার একজন কাঁচি প্রতীকের ভোট করা নৌকা বিরোধী নেতা জড়িত আছেন বলে আমরা মনে করছি। বিষয়টি আমরা সাংগঠনিকভাবে দেখবো। গুরুত্বপূর্ণ পদে থেকে প্রোপাগাণ্ডে মদদ দেওয়া ওই ব্যক্তির উচিত নয় বলে তিনি মনে করেন। এবিষয়ে রাজশাহী জেলা আওয়ামী শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান বলেন, যারা গত জাতীয় নির্বাচনে নৌকার বিরুদ্ধে কাজ করেছেন তারাই এখন অপপ্রচারে লিপ্ত হয়েছেন। এসব অপপ্রচার করে লাভ নাই। বাগমারাবাসীসহ দলীয় নেতৃবৃন্দ জানেন সব। আমরা এসব অপপ্রচার নিয়ে চিন্তিত না। বরং এসব অপপ্রচার কারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কথা বলতে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট