1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী ১ তানোর গোদাগাড়ীতে জামাতের মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহী ১ তানোর গোদাগাড়ীতে জামাতের মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দলটির সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য এবং দলীয় কার্যক্রমে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

জানা গেছে, অধ্যাপক মুজিবুর রহমান ইতোমধ্যেই নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে জনসংযোগ শুরু করেছেন। তিনি স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং এলাকার উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন। সম্প্রতি তার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাসংবলিত পোস্টার ও ফেস্টুন লাগানো হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অধ্যাপক মুজিবুর রহমান ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এবারের নির্বাচনে তিনি আবারও দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, জামায়াতের এই অভিজ্ঞ নেতা তার দলীয় ও ব্যক্তিগত জনপ্রিয়তার ভিত্তিতে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলতে সক্ষম হবেন। তানোর-গোদাগাড়ী আসনের জনগণ অধ্যাপক মুজিবুর রহমানের ওপর কতটা আস্থা রাখবেন, তা নির্ভর করছে তার নির্বাচনী প্রচারণা এবং স্থানীয় সমস্যাগুলোর সমাধানে তার প্রতিশ্রুতির ওপর। আগামী দিনগুলোতে তার কার্যক্রম আরও সক্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট