1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির যোগ্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অন্যতম যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। এই অঞ্চলের মানুষের কাছে তিনি পরিচিত একজন স্বপ্নদ্রষ্টা, উন্নয়নের অগ্রনায়ক এবং জনআস্থার প্রতীক।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সম্মানিত কাউন্সিল সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ক্লীন ইমেজ ও পরীক্ষিত নেতৃত্বের স্বীকৃতি অর্জন করেছেন। শরীফ উদ্দীনের আরেকটি উল্লেখযোগ্য পরিচয় হলো, তিনি সাবেক সফল মন্ত্রী ও বারবার নির্বাচিত সংসদ সদস্য, প্রয়াত আলহাজ্ব ব্যারিস্টার এম. আমিনুল হকের সহোদর ছোট ভাই। ব্যারিস্টার আমিনুল হক তানোর-গোদাগাড়ীর উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছেন, আজ তাঁর অবর্তমানে সেই অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের জন্য এলাকাবাসীর আশা ও ভরসা এখন শরীফ উদ্দীনের উপরেই স্থির হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূলের সাধারণ জনগণও বিশ্বাস করেন, ব্যারিস্টার আমিনুল হক ও তাঁর পরিবার এই অঞ্চলের মানুষের কাছে আস্থার প্রতীক। তাই তাঁদের যোগ্য উত্তরসূরি হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনই আগামী নির্বাচনে ধানের শীষের কাণ্ডারী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন।

তানোর-গোদাগাড়ীর সাধারণ মানুষ মনে করে, জাতীয় নেতৃত্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আস্থাভাজন এবং তৃণমূলে গ্রহণযোগ্য এই পরীক্ষিত নেতার কোনো বিকল্প নেই। তাঁকে সামনে রেখেই বিএনপি আগামী নির্বাচনে রাজশাহী-১ আসনকে পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট