1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক……………………………………………………
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নানা কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার বেলা ১১টায় সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কাউন্সিলরবৃন্দ। এ সময় রাসিকের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর কিনু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ,  ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আলফাতুন নেসা, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, সচিব মোঃ মোবারক হোসেন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, মেডিকেল অফিসার তারিকুল ইসলাম বনি, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন সহ বিভিন্ন শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগরভবন মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আবুল খায়ের।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট