1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট জরিপ কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টশন সভা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট জরিপ কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টশন সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৪ ডিসেম্বর ২০২৩…………………………………………….

রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট জরিপ কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম।

সভায় সভাপতির বক্তব্যে নিযাম উল আযীম বলেন, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী মহানগরীর ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে এ নগরীতে। যার সুনাম এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। এ কৃতিত্বের অংশীদার আপনারাও। জনগণের ট্যাক্সের অর্থে রাসিকের ব্যয় নির্বাহ করা হয়। মাননীয় মেয়র দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের সময়মত বেতনভাতা প্রদান অব্যাহত রয়েছে। সরকারি বিধি মোতাবেক প্রতি পাঁচ বছর পর পর এ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালিত করতে হয়। এরই অংশ হিসেবে ২০২৪-২০২৫ পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রমকে সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

সভায় বক্তব্য দেন ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম। সভায় প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরাদ উদ্দিন, গবেষণা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, উপ-প্রধান এ্যাসেসর গোলাম রাব্বানী রিপন, উপ-প্রধান এ্যাসেসর মহিউদ্দীন মৃদুল, উপ-প্রধান এ্যাসেসর মিজানুর রহমান বুলেট, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, ট্যাক্সেশন কর্মকর্তা লাইসেন্স সারোয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা কর ইমতিয়াজ হোসেন, উপ ট্যাক্সেশন কর্মকর্তা মহিউদ্দিন মুকুল, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন সহ কর আদায় ও কর ধার্য শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট