1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মোহনপুরে নৌকার সমর্থকদের বিরুদ্ধে বিলের ৫০ মণ মাছ লুটের অভিযোগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

রাজশাহী মোহনপুরে নৌকার সমর্থকদের বিরুদ্ধে বিলের ৫০ মণ মাছ লুটের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ……………………………………………………………………..

রাজশাহীর মোহনপুরে লিজকৃত বিল থেকে নৌকা প্রার্থীরা সমর্থকরা ৫০ মণ মাছ লুট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে ভূক্তভোগী মোহনপুরের মেলান্দি গ্রামের বাসিন্দা ও মাছচাষী অনিল কুমার হালদার।

সংবাদ সম্মেলন করে অনিল কুমার হালদার অভিযোগ করেন, তিনিসহ ২০ জন জেলে উপজেলার বিলমাইল শুটকি বিলের ৩৭ একর জায়গা লিজ নিয়ে মাছ চাষ করতেন। তারা বছরের পর বছর ধরে ওই বিল লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। প্রতি বছর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে বিলটি লিজ নেন। এবারও তারা লিজ নিয়ে মাছ ছাড়েন। কিন্তু বর্তমান এমপি আয়েনকে সমর্থন করার কারণে নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদের লোকজন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই বিল থেকে জোর করে অন্তত ৫০ মণ মাছ লুট করে নিয়ে যায়। খবর পেয়ে অনিল কুমার ৯৯৯ নম্বরে পুলিশের সহযোগিতা চেয়ে ফোন করার পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ নিয়ে অনিল কুমার মোহনপুর থানায় একটি অভিযোগ করেছেন।তাতে তিনি উল্লেখ করেছেন বিলের মাছ লুটের সঙ্গে জড়িত রয়েছেন ওই এলাকার আওয়ামী লীগকর্মী মাসুদ, মুনতাজ, জিৎ, জালাল ও শহিদুলসহ অজ্ঞাত ৫০-৫৫ জন। তারা অন্তত ৫০ মণ মাছ লুট করে নিয়ে গেছে।

অনিল বলেন, স্থানীয় ঘাসিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বকুল হোসেনের নেতৃত্বে মাছ লুটের আগের দিন শুক্রবার রাতে আসাদের সমর্থকরা গোপন বৈঠক করে। ওই বৈঠকেই তারা আমাদের লিজকৃত বিল থেকে মাছ লুটের সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগে তারা আমার নিকট থেকে চাঁদা চেয়ে আসছিল এবং ভয়ভীতি দেখাচ্ছিল। আমি চাঁদা দিতে অস্বীকার করায় তারা শনিবার গিয়ে বিলের মাছ লুট করে নিয়ে আসে।

জানতে চাইলে মোহনপুর থানারি ওসি হরিদাশ মণ্ডল বলেন, মাছ লুটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু তার আগেই অভিযুক্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন অনিল কুমার। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মাছলুটের ঘটনার বিষয়টি জানা নাই বলে দাবি করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, কে বা কারা ঘটিয়েছে সেটি তো আমি বলতে পারব না। এমনও হতে পারে, এলাকার সাধারণ মানুষ বিলে মাছ ধরেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট