1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন রাসিক মেয়র  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন রাসিক মেয়র 

  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সবুজনগর ডেস্ক…………………………………………..
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার যুগ্ম সচিব জসীম উদ্দীন হায়দার স্বাক্ষরিত পত্রে এই মনোনয়ন প্রদান করা হয়।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি ।

এ ব্যাপারে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী তথা পুরো উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার প্রাণকেন্দ্র। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের সুচিকিৎসা ও সুব্যবস্থাপনা নিশ্চিতকরণে কাজ করবো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট