1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সাঈদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সাঈদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাঈদ আলীকে অভিযুক্ত করে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু, যুগ্ম আহ্বায়ক শিবলু, তুহিন, জিতু, ইব্রাহিম, রেন্টু, আসাদ, পেট্রা এবং বোয়ালিয়া থানা পশ্চিমের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিফ আলী। বক্তারা বলেন ,সাঈদ আলীর বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালানো মাত্র। সুদের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় সাঈদ আলীকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।

বক্তারা আরও বলেন,ঘটনার দিন সাঈদ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত এক স্বেচ্ছাসেবক দলের কর্মীকে দেখতে গিয়েছিলেন,যার সিসিটিভি ফুটেজ রয়েছে। হত্যাকাণ্ডের আগের দিন সন্ত্রাসীদের অবস্থানের ভিডিও ফুটেজেও সাঈদ আলীকে দেখা যায়নি। তাকে কিভাবে আসামি করা হলো আমাদের কারো বোধগম্য নয়।

বক্তারা সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এবং রাজনৈতিক প্রতিহিংসার অপচেষ্টা বন্ধ করতে সাঈদ আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং ন্যায়বিচারের দাবিতে সরকারের কাছে আকুল আবেদন জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট