1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরী'র কাশিয়াডাঙ্গায় ৫ জুয়াড়ু আটক, মামলা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গায় ৫ জুয়াড়ু আটক, মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন, রাজশাহী…………………………………………………………….

রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়ুকে আটক করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গোবিন্দপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো: কুদ্দুস আলী (৫০), একই এলাকার মৃত এমারুল ইসলামের ছেলে মো: মোকছেদুল আলম মামুন (৩০), মো: লুৎফর রহমানের ছেলে মো: হিমেল (৪২), মৃত আব্দুর রহমানের ছেলে মো: রেকাত আলী (৬০) ও মৃত মাইনুল ইসলামের ছেলে মো: হাসান আলী (৩৪)।

এ তথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান। পুলিশ সুত্রে যানা যায়, গত ২৮ আগস্ট সোমবার রাত ১০:১০ টায় গোপন তথ্যের ভিত্তিতে গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট