1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীতে আরএমপি’র সচেতনতামূলক মোটরসাইকেল মহড়া - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীতে আরএমপি’র সচেতনতামূলক মোটরসাইকেল মহড়া

  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিকুল ইসলাম, রাজশাহী………………………………..

 

রাজশাহী মহানগরীতে কিশোর অপরাধ, ভেজাল খাদ্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে মোটরসাইকেল মহড়া শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার-এর নির্দেশে আরএমপি এ মহড়া পরিচালনা করছে।

 

প্রতিদিন একজন ইন্সপেক্টর (তদন্ত)-এর নেতৃত্বে আরএমপি’র ৬টি থানা হতে ১২ টি মোটরসাইকেলে ১২ জন সাব-ইন্সপেক্টর এবং ১২ জন কনস্টেবল নগরীর বিভিন্ন স্থানে এই সচেতনতামূলক মহড়া পরিচালনা করছে। এই সচেতনতামূলক মহড়ার অংশ হিসেবে শহরের আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নগরীর মূল সড়ক ও দর্শনীয় স্থানগুলোতে মহড়া দিচ্ছে আরএমপি পুলিশ। এছাড়াও স্কুল কলেজ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত যত্রতত্র ঘুরে বেড়াতে দেখলে তাদেরকে সচেতন করছে এবং অভিভাবকদেরকেও সন্তানদের প্রতি নজর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

 

ইভটিজিং রোধে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে উঠতি বয়সের কিশোর ও বখাটে যুবকদের নজরদারির মধ্যে রাখা হয়েছে। নগরীর দর্শনীয় স্থানগুলোর আশপাশ খাবারের দোকানে ভেজাল খাদ্যের বিরুদ্ধে সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছে। এই সচেতনামূলক কার্যক্রম সফল বাস্তবায়নে পুলিশ কমিশনার নগরবাসীর সহযোগীতা কামনা করেছেন। এছাড়াও যে কোনো পরামর্শ কিংবা অভিযোগ জানাতে কোনো মাধ্যম ছাড়াই তাঁর কার্যালয়ে সরাসরি সাক্ষাত করার জন্য সনির্বন্ধ অনুরোধ করেছেন।

 

উল্লেখ্য গত ৯ই আগস্ট ২০২৩ হতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এই মহড়া পরিচালিত হয়ে আসছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট