1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা

রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ০২ ফেব্রুয়ারি ২০২৩

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’র উদ্যোগে ও মিনহাজুল কুরআন সিদ্দীকিয়া আশরাফিয়া হাফেজিয়া মাদরাসার ও এতিমখানা, রাজশাহীর আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর হেলেনাবাদ কলোনী মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি ড. মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন কুরআন সিদ্দীকিয়া আশরাফিয়া হাফেজিয়া মাদরাসার মুহতামিম ও সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মোঃ গোলাম সারওয়ার।

 

বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত চলা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের তিলাওয়াত করেন ‘ইক্বরা’র সভাপতি ও বাংলাদেশের শাইখুল কুররা শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, ইরানের শাইখ আহমাদ আবুল ক্বাসেমী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী, ফিলিপাইনের ক্বারী নো‘মান পিমবায়াবায়া সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্বারীবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট