1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনে উৎসবের আমেজ, শুরু হলো মনোনয়ন ফরম উত্তোলন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ সোহাগ আলী,নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মডেল প্রেসক্লাবে শুরু হয়েছে আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে সদস্যদের মাঝে বইতে থাকে নির্বাচনী উচ্ছ্বাস ও উৎসবের আমেজ।

জানা গেছে, আগামী পহেলা নভেম্বর সারাদিন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ওইদিন ক্লাবের সদস্যরা নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ক্লাব চত্বরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা বিনিময় ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমদাদুল হক। আজ সন্ধ্যা ৬ টার সময় রাজশাহী মডেল প্রেস ক্লাবে মনোনয়ন ফরম উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব, দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন। তার উপস্থিতিতে সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম তুলে দেওয়া হয়।

আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম আরও সামনের দিকে এগিয়ে জাবে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট