1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহী বিভাগে লং জাম্ফে দ্বিতীয় বাঘার সিফাত

  • প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাঘা (রাজশাহী) প্রতিনিধি……………………………………………….

রাজশাহী বিভাগে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে লং জাম্ফে দ্বিতীয় হয়েছে বাঘা উপজেলার ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সিফাত আলী। বিভাগে অংশগ্রহনকারি ১৮ জন প্রতিযোগিদের মধ্যে সে দ্বিতীয় স্থান লাভ করে। নির্ধারিত স্থান থেকে ১৭ ফুট ৬ইঞ্চি লাফ দেয় রিফাত আলী। সোমবার (৩০ জানুয়ারি) রাজশাহীর সরকারি শারিরিক শিক্ষা কলেজে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

জানা যায়, জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে লং জাম্ফে প্রথম স্থান লাভ করেছে সিফাত আলী। উপজেলার ফতেপুর বাউসা গ্রামের বাসিন্দা সিফাত আলীর বাবা সানোয়ার আলী পেশায় একজন রাজমিস্ত্রী।

 

সানোয়ার আলী জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। খেলায় অংশ নিয়ে অনেক পুরস্কার লাভ করেছে। সামর্থ্য থাকলে তাকে বড় খেলোয়াড় বানাতাম। বিষয়টি নিশ্চিত করে ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হুদা বলেন, এরপর জাতীয় পর্যায়ে যশোর ভ্যেনুতে খেলার কথা রয়েছে সিফাত আলীর। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ থাকার কারণে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। সফলতা ধরে রাখতে পারলে দেশের গন্ডি পেরিয়ে আর্ন্তজাতিক পর্যায়ে খেলার সুযোগ পাবে বলেও আশা করেন প্রধান শিক্ষক নুরুল হুদা। #

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট