1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি জিতবে: মিনু

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবকটিতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন বলে মন্তব্য করেছেন দলটির সদ্য প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বুধবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, ‘আমি আপনাদের বড় ভাই, অভিজ্ঞতা থেকে বলতে পারি- ইনশাআল্লাহ, আগামী দিনের সিঁড়ি অপেক্ষা করছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে বর্তমান  চেয়ারম্যান স্যার তখন দায়-দায়িত্ব দেখতেন। ১৯৯৬ সালে বগুড়ায় আমরা স্যারকে সামনে রেখে রাজশাহী বিভাগে ৩৯টার মধ্যে নওগাঁর জলিল সাহেব বাদে, আর ২০০১ সালের নির্বাচনে নাসিম সাহেবকে বাদ দিয়ে ৩৮টি আসন আমাদের ছিল।

আসন্ন নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিনু আরও বলেন, ‘আমাদের মা হারিয়ে গেছে। আমাদের মাঝ থেকে চলে গেছে। তাঁর সেই হাসিমুখটাকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ এই বিভাগে ৩৯টা আসনের সব আসনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখানে কোনো নির্বাচনের কথা আমি বলছি না। আমার অভিজ্ঞতার কথা বলছি। কারণ, বিগত ১৭ বছর আমরা শত্রুর বিরুদ্ধে লড়েছি। রাজশাহী জেলা বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের প্রার্থী আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল। এছাড়াও রাজশাহী জেলার অন্য আসন গুলোর বিএনপির প্রার্থীরাও উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট