1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি

রাজশাহী বাঘা শাহ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ’র দায়িত্ব নিলেন আবু বকর সিদ্দিক

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাঘা(রাজশাহী) প্রতিনিধি………………………………………

শাহ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন কলেজের জ্যেষ্ঠতম শিক্ষক আবু বক্কর সিদ্দিক (প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)। বুধবার (১৪ ডিসেম্বর’২২) শহীদ বুদ্ধিজীবি দিবসে দায়িত্ব গ্রহন করেন আবু বক্কর সিদ্দিক। একই দিনে দায়িত্ব হস্তান্তর করেন অবসর জনিত বিদায়ী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জ্যেষ্ঠতম শিক্ষক (প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান) আব্দুল মান্নান। সব মিলে আনন্দ-বেদনায় স্বরণীয় হয়ে থাকলেন এই দুই শিক্ষক।

 

প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে, দায়িত্ব গ্রহনের পর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন, কলেজের শিক্ষকমন্ডলী। একই সাথে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)কে বিদায়ী সংবর্ধনা জানান শিক্ষকমন্ডলী । এর আগে বিদায়ী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নানের সভাপতিত্বে,কলেজের সম্মেলন কক্ষে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস,২২ এর আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

 

প্রভাষক আব্দুল হানিফ মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক, আবু বক্কর সিদ্দীক, প্রভাষক আমিরুল ইসলাম,প্রভাষক মোস্তাফিজুর রহমান.প্রভাষক শরিফুজ্জামান,প্রভাষক সূখী পান্ডে,প্রভাষক আতাউর রহমান, প্রভাষক লিলন আলী,প্রভাষক মতিউর রহমান,প্রভাষক আহমেদ বেলাল,প্রভাষক সাইফুল ইসলাম,প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

কোরআন তেলোওয়াত করেন আরবিভাগের শিক্ষক হাবিবুর রহমান ও গীতাপাঠ করেন প্রভাষক দিনেশ চন্দ্র সরকার । অপর দিকে উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে ও অধ্যক্ষ নছিম উদ্দীনের সভাপতিত্বে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস,২২ এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট