1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিশন গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২৩-২০২৫ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কর্মকর্তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। নির্বাচন কমিশনের প্রধান বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভি’র রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ।

৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, এডভোকেট এস. এম. জ্যোতি উল ইসলাম (সাফী), ইত্তেফাক পত্রিকার রাজশাহী প্রতিনিধি আনিসুজ্জামান, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, সিনিয়র সাংবাদিক জাবেদ অপু ও সদস্য সচিব মীর তোফায়েল আহমেদ।

এ সময় বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যরা বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অবাধভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর অর্পণ করা হলো। তারা আশা প্রকাশ করেন, কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। দ্বায়িত্ব গ্রহনের পর নির্বাচন কমিশন বলেন, আসন্ন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সচ্ছ নির্বাচন উপহার দিবো। কমিশন আরও আশা প্রকাশ করেন, সকল প্রার্থী ও সদস্যবৃন্দ নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট