
জিয়াউল কবীর, স্টাফ রিপোর্টার: সরকারি নিয়মের তোয়াক্কা না করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কোনো উন্মুক্ত বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে আউটসোর্সিং পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, এই নিয়োগের বিনিময়ে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান কেএসএফ ট্রেডার্স লিমিটেড জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা করে নিয়েছে। এতে মোট ঘুষ বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ৭ লাখ টাকা।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই আগে থেকে অফিসে দৈনিক মজুরি বা অস্থায়ী ভিত্তিতে কাজ করতেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকেই টাকার বিনিময়ে ‘নতুন’ আউটসোর্সিং কর্মী হিসেবে একই জায়গায় বহাল রাখা হয়েছে।#