1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার ‎ লালপুরে বালি ভর্তি ট্রাক ও অটো সিএনজির‌ মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৪ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব

রাজশাহী নগর যুবলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ সুমন, রাজশাহী………………………………………………………….

সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত ও বিএনপি’র দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগর যুবলীগ। পহেলা ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে জিরো পয়েন্ট মোড়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাথে সমাবেশে অংশ নেয়।

 

এ সময় সমাবেশে বক্তারা বলেন, বিএনপি আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে সমাবেশ করবে। এই সমাবেশকে ঘিরে তারা ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র, চক্রান্ত ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, যখনই বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসে ঠিক তখনই বিএনপি নামক সংগঠনটি সরকারের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়।

 

নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি জামাতের ষড়যন্ত্র মূলক অপতৎপরতা রুখে দিতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামীর নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে হবে। এ বিষয়ে নগর যুবলীগ রাজপথ দখলে রাখবে এবং সকল প্রকার অপতৎপরতা রুখে দিবে বলেও হুশিয়ারী দেন তাঁরা।

 

বিক্ষোভ মিছিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু’র নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন নগর যুবলীগের সহ-সভাপতি আশরাফুল আলম, মোখলেছুর রহমান মিলন, আমিনুর রহমান খান রুবেল, মোঃ জাবু, হায়েস উদ্দিন মাসুম, অ্যাডভোকেট আহসান হাবীব রঞ্জু এবং গোলাম ফারুক; যুগ্ম- সম্পাদক মনিরুজ্জামান খান মনির; সংগঠনিক সম্পাদক রাহমানুর রহমান রয়েল; প্রচার সম্পাদক এডভোকেট মাজেদুর আলম শিবলী; দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ কবির রেজা, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রেজাউর রহমান রাজিব; ত্রান সম্পাদক শরিফুল ইসলাম পাপ্পু; কৃষি বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন সুজন ; পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান বকুল; উপ-প্রচার সম্পাদক আ ফ ম মাহমুদুর রহমান দিপন, উপ-দপ্তর সম্পাদ মোঃ আশিকুর রহমান আশিক; সহ সম্পাদক আলমগীর হোসেন, হামিদুল আলম সাজু, মির্জা মেহেমুদ রোমেল; সদস্য এডভোকেট কায়সার রহমান নাইজার, মোঃ ইদ্রিস, মোঃ মুন্না, মোঃ আসলাম, সাধন কুমার ঘোষ, সারোয়ার জাহান নবাব, মোরসালিন হক রাবু, মোঃ শাকিল, মোঃ শফিক, সুমন ঘোষ, আব্দুর রহমান নয়ন সহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সাধারণ নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট