1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

রাজশাহী নগরীর বর্জ্য থেকে জৈবসার তৈরিতে চীনকে প্রস্তাব

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী………………………………………….

রাজশাহী মহানগরীর বর্জ্য থেকে জ্বালানি ও জৈবসার তৈরিতে চীনকে প্রস্তাব দিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত লি,জিমিংয়ের সঙ্গে বৈঠক করেন রাসিক মেয়র।

 

রাসিক মেয়র লিটন বলেন, আমরা রাজশাহী নগরীর সলিড বর্জ্য শোধন না করে ফেলে দিই। এগুলো সারা বিশ্বে ট্রিটমেন্ট করে জ্বালানি ও জৈবসার তৈরি করে। আমরা চীনা রাষ্ট্রদূতকে এ বিষয়ে প্রস্তাব দিয়েছি। তিনি আগ্রহ প্রকাশ করেছেন। চীন সরকার ও রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

 

মেয়র আরো বলেন,শহরের ড্রেন, নালা দিয়ে বয়ে যাওয়া বর্জ্যমিশ্রিত পানি শোধন করে কৃষিকাজে ব্যবহারের উপযোগী করার বিষয়েও কথা হয়েছে। এ বিষয়ে তারা প্রস্তাব দিতে বলেছেন। এছাড়া দেশের বন্ধ পাটকল, চিনিকল ও টেক্সটাইল মিল ভাড়ায় চালাতে প্রস্তুত চীন।

 

চীন আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং অন্যমত উন্নয়ন সহযোগী। রাজশাহীতে পানি শোধনাগার নির্মাণে ২০১৬ সালে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

 

এ সময় রাসিকের প্যানেল মেয়র রজব আলী, তাহেরা খাতুন মিলি, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট