1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী নগরীতে ৭০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে ৭০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………

রাজশাহী মহানগরীর ১৪ ও ১৫ নং ওয়ার্ডের ৭০০ জন অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মহানগরীর উপশহরস্থ শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছরের ন্যায় এবারো সারাদেশে শীতার্তদের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর সহায়তায় সারাদেশে কম্বল বিতরণ করা হচ্ছে। রাজশাহীতেও শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী অব্যাহতভাবে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার পিতা শহীদ এএইচএম কামারুজ্জামান সহ জাতীয় চার নেতা শহীদ হয়েছেন, তাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা যেন আরো বৃহৎ পরিসরে আপনাদের জন্য কাজ করতে পারি, সেজন্য সবার দোয়া কামনা করছি।

কম্বল বিতরণকালে বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন আনার, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক, ২৬ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি  মোঃ আব্দুল কাদের সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট