1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রানা শেখ এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রানা শেখ এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আকবর হোসেন:  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে এইচ রানা শেখ এর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বড়গাছী উচ্চ বিদ্যালয় ও কলেজে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় ৪০০ রোগীকে ফ্রী চিকিৎসা প্রদান করা হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী শিশু হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ও সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: মো: তারিকুল ইসলাম, এমবিবিএস, সিএমইউ, সিসিডি, পিএনপি। আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস (ডেলিভারি প্রজেক্ট) নগর স্বাস্থ্য কেন্দ্র ফিজিশিয়ান ডা:কাজী হুমায়রা কবির এমবিবিএস, ডিএমইউ,এডভান্স ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড(ঢাকা)।

অন্যান্যদের মাঝে মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বড়গাছী ইউনিয়ন বিএনপি ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সোহেল রানা,পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আফজাল পাটোয়ারী, জেলা যুবদলের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক, ,জেলা ছাত্রদল নেতা শাহিন,, লালন,নয়ন,আলিফ সহ নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট