1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা পরিষদের দায়িত্ব নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাগর নোমানী ,রাজশাহী……………………………………………………………

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। মঙ্গলবার দুপুরে তিনি আনুষ্ঠানিক ভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে জেলা পরিষদের সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের ফলক উন্মোচন করা হয়।

 

এই সময় উপস্থিত ছিলেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃদ্ধ। এছাড়াও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র মুক্তার আলী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

 

দায়িত্ব গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, আমি সকলের দোয়ায় আজকে এই দায়িত্ব গ্রহণ করলাম। জেলা পরিষদ বর্তমানে কি অবস্থা আছে আমার জানা নেই। আমি পরিষদের সকল সদস্যদের নিয়ে আলোচনা করে কিভাবে এই পরিষদের কাজের পরিধি বৃদ্ধি করা যায় তা করবো। এছাড়াও সরকারের পরামর্শ ও অনুদান নিয়ে এসে এই এলাকার উন্নয়ন করার চেষ্টা করবো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট