1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারের পিতা মাহাবুব আলম বাচ্চু সরকার (৪৮) এর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) বিকেল পৌণে ৫টায় দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলাম,বাঘা উপজেলার সাবেক আমির মাওলানা জিন্নাত আলীর ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাইদ চাঁদ, জেলা বিএনপি’র যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম মার্শাল, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল,বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ-আল মামুন,মোখলেছুর রহমান মুকুল, জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, বাঘা পৌর বিএনপি সাবেক সভাপতি আমজাদ হোসেন খান, গড়গড়ি ইউনিয়ন বিএনপির নেতা মাসুদ করিম টিপু, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ সালাম, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফিসহ রাজনৈতিক,সামাজিক সংগঠন ও এলাকার শ্রেণী পেশার মানুষ।

পারিবারিক সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ জানুয়ারী) ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যান মাহাবুব আলম বাচ্চু সরকার । (ইন্নালিল্লাহি—রাজিউন)। তিনি উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মরহুম আবদুস সামাদ মাস্টারের ছেলে। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গৃনগ্রাহী রেখে গেছেন । শোক সপ্তন্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির নেতারা। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট