1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে বাঘায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন বাঘায় রুগী বহনকারি সিএনজির সাথে ব্যাটারি চালিত অটোগাড়ির সংঘর্ষে আহত-৪ কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বাগমারার তাহেরপুর পৌরসভায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত  আমাদের স্বাধীনতা: প্রত্যাশা, প্রাপ্তি ও আগামীর পথনকশা আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পূনর্মিলনী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………………………….

“দেখা হলো বন্ধু প্রানের ক্যাম্পাসে” এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগ ১৯৯৯-২০০০ সেশনের শিক্ষার্থীদের পূনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত। সকাল ১০টায় র‍্যালী আরাম্ভ করে সমাজবিজ্ঞান বিভাগ থেকে সীমান্ত নোঙর শেষ হয়। পূনর্মিলনী আরিফুর রহমান শিপন এর সভাপতিত্বে পূনর্মিলনী-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডঃ মোঃ আব্দুর রহমান,বিশেষ অতিথি ছিলেন ডঃ মোঃ আব্দুল মালেক সরকার।

 

অনুষ্ঠান সূচীতে রয়েছে র‍্যালী, পবিত্র কোরআন তেলওয়াত, শোক প্রস্তাব দোয়া,পরিচিতি পর্ব, মধ্যাহ্ন ভোজ, খেলাধুলা,লটারি, বিকালের নাস্তা, পুরষ্কার বিতরণ ও সমাপনী ঘোষণা। আজ ২৩ ডিসেম্বর শুক্রবার রাজশাহীর সিমান্তে নোঙ্গরে উক্ত পূর্নমিলনী অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন মো: ওমর ফারুক ও সার্বিক সহযোগিতায় ছিলেন মীর জাহাঙ্গীর আলম,জয়নব শাহানা,বিলকিছ নাসরিন,পাপিয়া সুলতানা পপি,তারিক আজিজ রিমন,মনিরুল ইসলাম মনি,হাসানুজ্জামান নোবাল,তানিয়া ইফ্ফাত শায়লা,শাহনাজ শিরীন,বর্না, শায়লা,সুমি, শিরিন,হ্যাপি,আজিজ,ইব্রাহিম,রেজা,আনোয়ার, জিয়া, রবিউল,পাপিয়া পারভিন পপি, আনজারুল, রিমন,নুহা, মেধা, উমারা প্রমুখ।

 

সমাপনী বক্তব্যে আ: কুদ্দুস প্রামানিক বলেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের উৎসাহ না পেলে আমরা এতদূর আসতে পারতাম না । আমাদের চলার পথকে আরো শক্তিশালী করার জন্য আপনারা সব সময় পাশে ছিলেন, আশাকরি সামনেও থাকবেন। তোমাদের সবার আগামী দিনগুলি ভালো কাটুক এই আশা কামনা করি।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ড: মো: আব্দুর রহমান বলেন, যারা উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আশাকরি আপনারা সব সময় এভাবে পাশে থেকে আমাদের অগ্রযাত্রাকে সাফল্যমন্ডিত করবেন। ভবিৎষতে আমরা আরো অনেকদূর এগিয়ে যেতে পারি আপনাদের সাথে নিয়ে। তাই সবার জীবন সুন্দর হোক এটাই কাম্য।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট