1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ, জানতে গিয়ে সংবাদকর্মীর উপর চড়াও হঠাৎ দামে আগুন লেগেছে ভোলার সবজি বাজারগুলোতে, ক্রেতাদের নাভিশ্বাস এআই প্রশিক্ষণে ক্যারিয়ার গড়ার সুযোগ: বিনামূল্যে প্রশিক্ষণ, ভাতা ও সরকারি সনদ দেবে সরকার লালপুরে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী বাঘা বিশ্বাস আটক চতুর্থবারের মত তিন সন্তান রেখে পলায়ন মির্জাপুরে এক গৃহবধূ ভোলায় জোয়ারে পানিতে ভেসে গেলো শতাধিক মহিষ নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত ছাত্রদের অবমাননা থেকে ‘ককরোচ’ বিপ্লব: ভারতের মোদি হটাও আন্দোলন এবং দক্ষিণ এশীয় গণঅভ্যুত্থানের নতুন সমীকরণ প্রত্যেক মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে” ইউএনও রিফাত আরা আত্রাইয়ে অসুস্থ ও অসহায় ১৯ জনের মাঝে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ

রাজশাহী এ্যাডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচনে  ইব্রাহিম-রানা প্যানেলের পরিচিত সভা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি, ২৭ ফেব্রুয়ারি ২০২৪………………………………….
রাজশাহী এ্যাডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচন-২০২৪ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত মোঃ ইব্রাহিম হোসেন-মোঃ সাইফুর রহমান খান রানা প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় নগরীর শাহ ডাইন কনভেনশন হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় রাসিক মেয়র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ইব্রাহিম-রানা প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. মোঃ ইয়াহিয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. একরামুল হক, রাজশাহী এ্যাডভোকেট বারের সাবেক সভাপতি লোকমান আলী, এ্যাড. মোজাফফর হোসেন, সদস্য সচিব রবিউল হক কাকর প্রমুখ।

সভায় রাজশাহী এ্যাডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচন-২০২৪ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি পদপ্রার্থী মোঃ ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুর রহমান খান রানা, সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ রেজাউল করিম, মোঃ আখতারুল আলম বাবু, কে,এম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যান তহবিল) পদপ্রার্থী আহসান হাবিব রঞ্জু, হিসাব সম্পাদক পদপ্রার্থী মোঃ তৌফিখুর রহমান, লাইব্রেরী সম্পাদক পদপ্রার্থী মোঃ রকিবুল হাসান রোকন, অডিট সম্পাদক পদপ্রার্থী মোল্লা মোঃ নাজমুস সাহিদ হোসেন সোহেল, প্রেস এন্ড ইনফরমেশন সম্পাদক পদপ্রার্থী সুমা খাতুন, ম্যাগাজিন এন্ড কালচার সম্পাদক পদপ্রার্থী এস.এম ফয়সাল আহসান, সদস্য পদপ্রার্থী বিশ্বজিৎ বিশ্বাস শোভন, সুনির্মল সরকার পান্না, মোঃ শরিফুল ইসলাম, মোসাঃ ইসরাত জাহান, শেখ তোজাম্মেল আহমেদ তোবারক, মোঃ সাহাবুর রহমান, মোঃ সাদেক মিয়া, মোঃ মতিউর রহমান মিলন, মোছাঃ শারমিন আক্তার রিক্তা সহ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট