1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর ৬টি আসনের কেন্দ্র গুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্নবিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ

রাজশাহীর ৬টি আসনের কেন্দ্র গুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৫০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: ভোটের নির্বাচনী সামগ্রীর ছবি

হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি………………………………………………..

টানা ১৮ দিনের প্রচার প্রচারণা শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ রবিবার। এরই মধ্যে রাজশাহীতে ৬টি আসনের মোট ৭৭০টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টার সময় মহানগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারী উচ্চ বিদ্যালয়ে ব্যালট পেপার ব্যতীত বাকি সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। তবে শনিবার শুধুমাত্র চর অঞ্চলের ৯টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি ৭৬১ টাকার কেন্দ্রে  রোববার সকাল ৬টার মধ্যে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে জানাগেছে।

এসময় প্রিজাইডিং অফিসারদের হাতে সরঞ্জামাদি তুলে দেন রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আহমেদ। তিনি জানান, রাজশাহীর কোনো কেন্দ্র পুড়িয়ে ফেলা হয়নি। দুয়েকটি কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে কিছু ফার্নিচার পুড়ে যায়। প্রতিটি কেন্দ্র-ই গুরুত্বপূর্ণ। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। ভোট গ্রহণ রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহেণের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম।

এদিকে,প্রচারণা শেষে ভোটের হিসাব নিকাশে ৬টি আসনের মধ্যে একটি আসন ছাড়া ৫টি আসনেই আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে রয়েছে নৌকার প্রার্থীরা। কারণ ৫টি আসনেই শুরু থেকেই শক্ত অবস্থান নিয়ে মাঠে ছিল নিজ দলেই স্বতন্ত্র প্রার্থীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট