1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর সাথে ভবানীগঞ্জের সরাসরি সিএনজি চলাচলের উদ্বোধন করলেন এমপি এনামুল হক - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীর সাথে ভবানীগঞ্জের সরাসরি সিএনজি চলাচলের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিক ইসলাম,বাগমারা প্রতিনিধি…………………………………………….

রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ থেকে রাজশাহীর সাথে সরাসরি সিএনজি চলাচলের উদ্বোধন করা হয়েছে। প্রায় একযুগ বন্ধ থাকার পর শুক্রবার আনুষ্ঠানিক ভাবে রাজশাহীর সাথে সিএনজি চলাচলের শুভ উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

রাজশাহীতে অল্প সময়ে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে সিএনজি। অতি অল্প সময়ে শহরে পৌছাঁনো গেলেও বাস মালিক ও সিএনজি মালিক-চালকদের মধ্যে দ্ব›েদ্বর কারণে প্রায় ১ যুগ ধরে বন্ধ ছিল সরাসরি চলাচল। ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় উভয় সমিতির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের সকল সমস্যা নিরসন হয়। এ নিয়ে আর কোন বিরোধ থাকছে না। বিরোধ নিরশনের পর শুক্রবার সন্ধ্যায় ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে সিএনজি, মিশুক, অটো, টেম্পু মালিক ও চালক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

ভবানীগঞ্জ সিএনজি, টেম্পু ও অটো মালিক সমিতির সভাপতি মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ভবানীগঞ্জ সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ সমিতির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

এদিকে দীর্ঘ দিন পর পুনরায় ভবানীগঞ্জ-রাজশাহী সিএনজি যাতায়াত শুরু হওয়ায় সিএনজি মালিক ও চালকদের মাঝে আনন্দ বিরাজ করছিল। মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক ফিতা কেটে সিএনজি চলাচলের উদ্বোধন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট