1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৪২.৬ ডিগ্রী ছুয়েছে আজ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৪২.৬ ডিগ্রী ছুয়েছে আজ

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি………………………………………………

রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস ছুয়েছে আজ। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বিকাল ৪টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস যা অতি তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। গত বছর ১৭ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস। এ তাপমাত্রা এখন পর্যন্ত এ মৌসুসের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.৫ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল বিকাল ৪টায় ১২ শতাংশ। আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে।

গতকাল (রোববার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.০ ডিগ্রী সেলসিয়াস যা অতি তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.০ ডিগ্রী সেলসিয়াস। আর গত পরশু (শনিবার) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.৫ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.৬ ডিগ্রী সেলসিয়াস। এদিকে, অতি তীব্র তাপমাত্রায় রাস্তা, ঘাট তেঁতে উঠেছে, বিদ্যুৎ খুটিতে ঘটছে সট সার্কিট। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে খেটে হাওয়া ও দিন মজুর শ্রেনীর মানুষেরা পড়েছেন চরম বিপাকে। তাদের প্রতিদিনের উপার্জন তুলাও কষ্ট সাধ্য হয়ে পড়েছে।

এছাড়াও গরমের কারনে হাসপাতালে অন্যান্য সময়ের চেয়ে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে গরমের কারনে এক সপ্তাহ থেকে ডায়ারিয়া, নিমোনিয়া, হাঁপানি, হিট স্টোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট