1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর মোহনপুরে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি……………………………………………….

রাজশাহীর মোহনপুর উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে থানায় এসে ঐ মহিলা মামলা দায়ের করেন বলে জানায় পুলিশ। এঘটনায় পরদিন ভিকটিমকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পাঠানো হয়। অভিযুক্ত ব্যক্তি উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের  কৃষ্ণপুর গ্রামের কুদরত আলীর ছেলে আজাহার আলী (৪২)।

ভিকটিমের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আজাহার আলী তার ছোট ভায়ের বউ এর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। কিন্তু ক্ষমতার জোরে আজহার আলী ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে ভিকটিম লোকজনের সাথে পরামর্শ করে থানায় গিয়ে এজাহার দায়ের করেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, এঘটনায় মোহনপুর থানায় ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার অপরাধ; আইনে মামলা দায়ের হয়েছে। আমরা আসামী আজাহার আলীকে গ্রেপ্তারের চেষ্টা করছি, দ্রুত তাকে গ্রেপ্তার করে আদালতেম মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট