1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরের মৌগাছিতে বিএনপির ৩১ দফা রুপরেখার লিফলেট বিতরণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর মোহনপুরের মৌগাছিতে বিএনপির ৩১ দফা রুপরেখার লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে এ বাজারের পথযাত্রী, বিভিন্ন দোকান, চা-স্টলে লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রায়হানুল আলম রায়হান।
লিফলেট বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আহসান হাবিব।
উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ গিয়াস উদ্দিন, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নয়ন আলম শাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য আলম সরদার, মোহনপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক সিতেন চন্দ্র সরকার, মৌগাছি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন মাস্টার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এন্তাজ আলী, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম, হাবিব, জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের যুগ্ম আহ্বায়ক শাহাবুর রহমান, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুখলেছুর মাস্টার যুবনেতা সেলিম, মিন্টু, ছাত্রদল নেতা মাইনুল ইসলাম হিরো, কিরন হাসান, মারুফ, লিটুসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট