1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় ট্রাক নিয়ে চলে গেল চালক, চাকায় পিষ্ট হয়ে মারা গেল মোটরসাইকেল চালক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

রাজশাহীর বাঘায় ট্রাক নিয়ে চলে গেল চালক, চাকায় পিষ্ট হয়ে মারা গেল মোটরসাইকেল চালক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………….

রাজশাহী থেকে নিজ বাড়িতে ফেরার পথে ঈশ্বরদীগামি এক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মির্জা গালিব (৩৪) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত মির্জা গালিব উপজেলার মিলিক বাঘা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

বুধবার(১৬ আগষ্ট) সকালে জানাযা নামাজ শেষে বাঘার কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। আগের দিন মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় বাঘা-ঈশ্বরদী সড়কের মীরগঞ্জ মোড় থেকে ৫০০মিটার পূর্বে ব্রিজের সন্নিকটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন মির্জা গালিব।

পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে , মির্জা গালিব মোটরসাইকেল যোগে রাজশাহী শহর থেকে বাঘায় তার নিজ বাড়িতে ফিরছিল। ট্রাকটিও রাজশাহী থেকে ঈশ্বরদী যাচ্ছিল। মীরগঞ্জ মোড় এলাকায় এসে ট্রাক চালকের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে মারমুখি কথা কাটাকাটি হয় মির্জা গালিবের। চালক ট্রাকটি নিয়ে চলে যাওয়ার পর মূহুর্তে ঘটনাস্থল এলাকায় মোটরসাইকেল রেখে ট্রাকটি থামানোর চেষ্টা করে মির্জা গালিব। চালক ট্রাকটি নিয়ে চলে যাওয়ার সময় চাকার নীচে পড়ে ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই নিহত হয় মির্জা গালিব। তবে ট্রাক চালকের সাথে মোটরসাইকেল চালকের বাক-বিতন্ডার বিষয়ে কিছু জানাতে পারেননি স্থানীয়রা।

পুলিশের ধারণা সাইড না দেওয়াকে কেন্দ্র করে তাদের বাক-বিতন্ডা ও মারমুখি আচরন হতে পারে। স্থানীয় আজিজুর রহমান জানান, ধাওয়া করেও ট্রাকটি আটকাতে পারেননি। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র ও ছবি দেখে মরদেহ সনাক্তের পর পরিবারকে খবর দেওয়া হয় । পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়। নিহতের বড় ভাই মোশারফ হোসেন বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা গালিব রাজশাহীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল।

অফিসার ইনচার্জ (তদন্ত) সবুজ রানা জানান, নিহতের বড় ভাই মোশারফ হোসেন বাদল বাদী হয়ে বাংলাদেশ সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট