1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বাঘায় ১৮ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পেলো  তিন পেঁয়াজ চোর

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় চোরাই পণ্য বিক্রির সময় তিন চোরকে হাতে নাতে আটকের পর শালিসে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (০৬ অক্টোবর ২০২৫ ইং) দুপুরে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বিষ্ট মন্ডলের বাজেরে অনুষ্ঠিত শালিস বৈঠকে এই জরিমানা করা হয়। চোরাই পণ্য চোরকে দিয়ে জরিমানার টাকা মালিকসহ স্থানীয় গোরস্থানে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

চুরির সাথে অভিযুক্তরা হলেন- বাউসা ইউনিয়নের হেদাতি হেদাতি পাড়ার নাজমুলের ছেলে আসলাম হোসেন( ১৯), ফয়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান(১৬), বুলবুলের ছেলে জাকির হোসেন (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন শালিসের প্রধান প্রভাষক আবু তাহের।

জানা যায়, সোমবার (০৬ অক্টোবর ২০২৫ ইং) সকাল আনুমানিক ১০ টার দিকে বিষ্ট মন্ডলের বাজারে চোরাই পণ্য পেঁয়াজ বিক্রি করতে এসে ওই ৩জনকে আটক করে স্থানীয় জনতা। তারা ব্যবসায়ী বাবর আলীর কাছে চুরি করা ৮১ কেজি পেঁয়াজ বিক্রি করছিল। এক সঙ্গে এতোগুলো পেঁয়াজ বিক্রি করতে দেখে এলাকার লোকজন তাদের আটক করেন। জিজ্ঞাসার পর তারা জানায়, বিক্রি করা পেঁয়াজ হেদাতি পাড়ার বিপ্লবের বাড়ি থেকে চুরি করা। স্থানীয়দের ভাষ্য,তারা মাদক সেবনের সাথে জড়িত। বিগত সময়ে চুরির অভিযোগও রয়েছে।

ব্যবসায়ী বাবর আলীর ভাষ্য, পেঁয়াজগুলো ৩৮৭০(৩হাজার ৮৭০) টাকা দিয়ে কিনছিলেন। এদিকে, প্রতিমণ পেঁয়াজ বাজারে পাইকারি বিক্রি হচ্ছে ২৬০০ টাকা দরে। এই হিসেবে বিক্রি করা পেঁয়াজের দাম হয় ৫২০০ টাকা। পাইকারি বাজার মূল্যের চেয়ে ১৩৩০ টাকা কমে কিনেছেন।

বিপ্লব হোসেন জানান,চাকরির সুবাদে তিনি বাইরে থাকেন। বাড়িতে থাকে তার স্ত্রী ও বোন। প্রভাষক আবু তাহের জানান,শালিসবর্গের সিদ্ধান্তে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মালিককে দেওয়া হবে ৩৮০০ টাকা। বাঁকি টাকা গোরস্থানে দেওয়া হবে। চোরাই পণ্য বিক্রির টাকা জরিমানার ১৮ হাজার টাকার মধ্যে রয়েছে। শালিসে নবাব আলী,আনোয়ার হোসেন, হেকমত আলী ও শামীম হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ আ. ফ. ম আছাদুজ্জামান জানান,এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। মৌখিক জানতে পেরে পুলিশ পাঠিয়েছিলাম। তার আগেই স্থানীয়ভাবে ফয়সালা করেছে বলে শুনেছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট