1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

রাজশাহীর বাগমারায় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধি………………………………………………….

কিশোর-কিশোরীদের জন্য সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির দেশব্যাপী সূচিত কার্যক্রমের প্রথম সভা ৭ই ফেব্রুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে বাগমারা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, কমিটির সদস্য সচিব ও মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা।

 

কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি সারা দেশে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত হয়েছে। এই কমিটির প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রচার প্রচারণার মাধ্যমে কিশোর-কিশোরীদের সাইবার বুলিং ও সাইবার হয়রানি সম্পর্কে সচেতন করার মাধ্যমে সম্পূর্ণভাবে অনলাইন যৌন হয়রানি মুক্ত করা। আর সাধ্যমত প্রতিটি কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করা।

 

সাইবার অপরাধ, সাইবার বুলিং ও ব্ল্যাকমেইল শিকার কিশোর-কিশোরীরা যেন যথাসময় যথোপযুক্ত সহায়তা পায় তা নিশ্চিত করা এবং সাইবার অপরাধ ও সাইবার বুলিং বিষয়ে প্রচার করে সচেতন বাড়ানো হলে প্রতিরোধ কমিটির প্রত্যাশিত ফলাফল এবং কমিটির দায়িত্ব ও কর্তব্য বলে উপজেলা নির্বাহী অফিসার আশা ব্যক্ত করেন।

 

সভায় বক্তারা সাইবার অপরাধ এবং কিশোর-কিশোরীদের ওপর এর প্রভাব যথাযত সাইবার বুলিং, অনলাইন যৌন হয়রানি, সাইবার হ্যারাসমেন্ট ইত্যাদির ফলে সৃষ্ট প্রভাব নিয়ে আলোচনা করেন। এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সেমিনার, সিম্পোজিয়াম, সভা সমাবেশ করে সচেতনা সৃষ্টি করা উচিত বলে বক্তার মন্তব্য করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কমিটির সদস্য মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি সেনেটারী ইন্সপেক্টর আশরাফুল ইসলাম, পিন্টু, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হাতেম আলী, বাগমারা থানার এসআই তারেকুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট