1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর শিবগঞ্জে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার , আটক ১ শিবগঞ্জে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা প্রতিবাদে ও বিচার দাবিতে র‌্যালি গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত ধোবাউড়ায় ব্র্যাক আইনি সুরক্ষার উদ্যােগে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বল্প আয়ের জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

রাজশাহীর  বাগমারায়  বিয়ের  ৪ দিনের মাথায় নববধুর হাতে   স্বামী খুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি…………………………………….

বিয়ের মাত্র চারদিনের মাথায় নববধুর হাতে খুন হয়েছেন স্বামী।  রাজশাহীর বাগমারা উপজেলার   সাইপাড়া গ্রামে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার দিবাগত  রাত্রে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত আব্দুর রাজ্জাকের (৩১) স্ত্রী শাপলা খাতুনকে গ্রেপ্তার করেছে। আবদুর রাজ্জাকের বাবার নাম রফিকুল ইসলাম। রাজ্জাক একজন নির্মাণ শ্রমিক। আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার  পর গত শুক্রবার পাশ্ববর্তী মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মো. শুকুরদীর মেয়ে শাপলা খাতুনের (১৮) সঙ্গে তার বিয়ে হয়েছিল। শাপলা খাতুনেরও  এটি দ্বিতীয় বিয়ে ছিল।

বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, রাতে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার পর ঘরেই ছিলেন শাপলা।  সকালে পরিবারের সদস্যরা হত্যাকান্ডের বিষয়টি বুঝতে পারলে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে শাপলাকে আটক করে। ওসি জানান, শাপলা একেকবার একেক রকমের কথা বলছেন। তিনি কখনও বলছেন যে, তারা স্বামী-স্ত্রী একে-অপরকে  বালিশচাপা দিয়ে খেলতেন। এতে রাজ্জাকের মৃত্যু হয়েছে। আবার কখনও বলছেন, তাঁর স্বামী শারীরীকভাবে অক্ষম ছিলেন। এ কারণে রেগে গিয়ে তাকে বালিশচাপা দিয়েছেন।

ওসি বলেন, শারীরীক অক্ষমতার কারণেই শাপলা তার স্বামীকে খুন করেছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, এই একই কারণে আগের স্ত্রীর সঙ্গে রাজ্জাকের  ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, মঙ্গলবার সকালে রাজ্জাকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুপুরে গ্রেপ্তার শাপলাকেও আদালতের মাধ্যমে কারাগারে  পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট