1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় কৃষি প্রযুক্তি মেলা ও কৃষি প্রণোদনার উদ্বোধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

রাজশাহীর বাগমারায় কৃষি প্রযুক্তি মেলা ও কৃষি প্রণোদনার উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি………………………………….

রাজশাহীর বাগমারায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ ১/২০২৩-২৪ মৌসুমে পাট ও উচ্চ ফলনশীল আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম আবু সুফিয়ানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন এবং কৃষি প্রযুক্তি মেলা ও বিনামূল্যে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা প্রমুখ।

 

উক্ত অনুষ্ঠানের আউশ প্রণোদনা আওতায় বিনামূল্যে ৭২০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে। সেই সাথে ৯০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পাট বীজ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অপরদিকে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ১৭-১৯ মার্চ ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলায় ১৪টি স্টল অংশ গ্রহণ করেছে। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট