1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ছয় লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান রূপসায় মানসিক প্রতিবন্ধী স্বামীর আঘাতে স্ত্রী নিহত আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে বাঘায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন

রাজশাহীর বাগমারায় এসএসসি ও সমমানের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান………………………….

রাজশাহীর বাগমারায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে গতকাল শনিবার বেলা ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসি ও সমমানের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে এসএসসির ৬টি কেন্দ্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ৩টি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভবানীগঞ্জ সরকারী বালক বিদ্যাল, তাহেরপুর উচ্চ বিদ্যালয়, তাহেরপুর রিভারভিউ বালিকা বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল মহুমুখী উচ্চ বিদ্যালয় ও সাকোঁয়া উচ্চ বিদ্যালয়। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা ভবানীগঞ্জ কারিগরি ও ব্যাবস্থাপনা কলেজ ও ভেন্যু চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং হাটগাঙ্গোপাড়া বিএম কলেজ।

 

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা,তাহেরপুর ফাজিল মাদ্রাসা এবং বাড়িগ্রাম দাখিল মাদ্রাসায় বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে,দ্বিতীয় পত্রের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। পরীক্ষা আরম্ভের কিছু পরে উপজেলার শিকদারীতে সাঁকোয়া উচ্চ বিদ্যালয় ও সালেহা ইমারত গার্লস একাডেমি কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট