1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

রাজশাহীর বাগমারায় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের দুইদিন ব্যাপি রিফ্রেসার প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিক ইসলাম, বাগমারা…………………………………………………..

 

রাজশাহীর বাগমারায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি) কমিটির সদস্যদের নিয়ে দুইদিন ব্যাপি মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও টেকশই উন্নয়ন বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রশিক্ষণের আয়োজন করেন বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন।

 

প্রশিক্ষণের শুরুতেই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমির অধ্যক্ষ ও উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি আব্দুল জলিল। এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি) কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডু।

 

দুইদিন ব্যাপি মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও টেকশই উন্নয়ন বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকার, নির্বাহী সদস্য প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ, সহ-সভাপতি সহকারী অধ্যাপক রিনা খাতুন, সদস্য আশরাফুল ইসলাম, দুরুলহুদা, খন্দকার শাহীদা আলম, রফিকুল ইসলাম, আকবর আলী, সমরেশ কুমার সরকার, নাদিরুজ্জামান মিলন, শাহাজাহান আলী, সহ বাগমারা উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য, সাংবাদিক, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, আদিবাসী এবং তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা আশরাফুল আরিফ। ওয়েভ ফাউন্ডেশন এর বাগমারা উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি মূলত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করার পাশাপাশি বিভিন্ন কাজে তাদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করে আসছে। কাউকে পিছনে ফেলে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ায় লক্ষ্যে কাজ করছে ওয়েভ ফাউন্ডেশন। সেই সাথে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের সকল পর্যায়ে সদস্যদের সতেজীকরণ ও শক্তিশালী স্থানীয় জনমত গঠন এবং এডভোকেসি উদ্যোগে সমর্থন ও সহায়তা করা।

 

সুশাসন প্রতিষ্ঠা করা এবং সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী কর্মসূচী, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি। আর্থিক ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর দায়বদ্ধতা সৃষ্টি করা। পাশাপাশি জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ নীতিমালা ও এর চর্চা বিষয়ক পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট