1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় ভোট কেন্দ্রে দুর্বৃত্তের হামলায় পুড়েছে বই,আসবাবপত্র, ২টি ককটেল উদ্ধার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় ভোট কেন্দ্রে দুর্বৃত্তের হামলায় পুড়েছে বই,আসবাবপত্র, ২টি ককটেল উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্কযাপশন: কটেলের আগুনে আসবাবপত্র পুড়ে যাওয়ার দৃশ্য

আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি…………………………………..

রাজশাহীর বাগমারার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের একটি বিদ্যালয়ে দুর্বৃত্তের নাশকতায় ভেঙেছে জানালার কাঁচ, পুঁড়েছে বই ও আসবাবত্র। ৫ই জানুয়ারি শুক্রবার রাত্রি ২ টার সময় এ ঘটনা ঘটে।

৫৫ রাজশাহী, বাগমারা-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তপ্ত হয়েছে বাগমারার জনপদ । এই নির্বাচনকে ঘিরে একের পর এক হামলা -মামলা, ধাওয়া – পালটা ধাওয়াসহ অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটছে এই বাগমারায় । সাধারণ জনগনের অনেকেই মনে করছে ৭ই জানুয়ারী’র ভোটকে কেন্দ্র করে এধরণের ঘটনা ঘটছে এবং সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি সঞ্চার করার চেষ্টা করছে একটি মহল। এরই ধারাবাহিকতায় বাগমারার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের অফিসকক্ষে হামলার ঘটনায় জানালর কাঁচ ভেঙে কক্ষের ভিতরে আগুন ধরে বই ও আসবাবপত্র পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেল জাতীয় বস্তু উদ্ধার করেছে। এর আগে এই বিদ্যালয়টি ভোট কেন্দ্র ছিল। তবে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, রাত দুইটার পর ঘটনাটি ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের অফিসকক্ষে ককটেল ছুঁড়ে মারার ফলে জানালার কাচ ভেঙে ভেতরে আগুন ধরে যায়। এতে সেখানে থাকা বইপুস্তকে আগুন ধরে পুড়ে যায়।

এ সময় বিকট শব্দ শুনে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় বিদ্যালয়ের ফটকে দুটি তাজা ককটেল জাতীয় বস্তু ফেলে যায়। পরে স্থানীয় লোকজন (৯৯৯) নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ সেখান থেকে দুর্বৃত্তের ফেলে যাওয়া একটি মানিব্যাগ উদ্ধার করে এবং ককটেল জাতীয় ২টি বস্তু ঘিরে রাখে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, দুর্বৃত্তের হামলায় জানালার কাঁচ ভেঙে গেছে। আইপিএসের ব্যাটারির ক্ষতি হয়েছে এবং বইপুস্তক পুঁড়ে গিয়েছে । বিদ্যালয়ের ফটক থেকে উদ্ধার করা ককটেল জাতীয় ২টি বস্তু নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট