1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

রাজশাহীর বাগমারায় বেআইনী ভাবে পুকুর দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জিয়াউল কবির………………………………………….

রাজশাহীর বাগমারায় জোরপূর্বক পুকুর জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। পুকুর দখলের ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রমজানপাড়া গ্রামে। লীজকৃত পুকুরটির অবস্থান রমজানপাড়া মৌজার কানচ কুঁড়ি বিলের মধ্যে।

ঘটনা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল শনিবার সকাল ১১টায় রমজানপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র প্রভাবশালী আহম্মাদ আলীর নেতৃত্বে অর্ধশত ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্রপাতি সহকারে পুকুরটি জোরপূর্বক দখল করে নেয় ।

সূত্রে জানা যায়, গত ৫ই মার্চ ভবানীগঞ্জ পৌর এলাকার মৃত ছবের আলীর পুত্র রহিদুল ইসলাম নিম্ন তফশীল ভুক্ত পুকুর, জেএল নং-৩৭,খতিয়ান নং-১২৪, দাগ নং -১৪৩৯, পরিমান-৫৬ শতক পুকুরটি বিধি মোতাবেক তিন বছরের জন্য লিজ গ্রহণ করেন। যার ভিপি কেস নং -৩৩/৮৫। পুকুর হতে তাঁর বাড়ী দূরে হওয়ায় লীজ গ্রহীতা রহিদুল ইসলাম গত১০ই মার্চ স্থানীয় রমজানপাড়া গ্রামের মৃত সাইবুল্লাহ এর ছেলে আবু তালেব মোল্লাকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত ভাবে পুকুরটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করেন।

তালেব মোল্লা জানিয়েছেন, পুকুরটির পরিচর্যা করতে গেলে রমজানপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন এর ছেলে আহম্মাদ আলী নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। সূত্র জানায়, গত ২৭ই এপ্রিল সকাল ১১টার দিকে আহম্মাদ আলী পাশের ইউনিয়ন নরদাশ, মাদিলা ও আশেপাশের গ্রাম থেকে তার ভাড়াটিয়া লোকজনসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার পুকুরটি তারা দখল করেন। প্রকাশ্য দিবালোকে লাঠিসোঁটা হাতে রমজানপাড়া গ্রামের মুনতাজ গাইন,আইনাল হক,আলামিন গাইন,মাদিলা গ্রামের জিয়াবুর রহমান,আলাল, নেজাবুর ইসলাম বাবু, চন্ডিপুর গ্রামের এরশাদ আলী, নুরল ইসলামকে মহড়া দিতে দেখা গেছে। লাঠিসোঁটা মজুদ এবং লাঠি হাতে পুকুর দখলের ছবি ও ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত।

মুঠোফোনে বাগমারা থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বলেন অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট