1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে  ভোট গ্রহণ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে  ভোট গ্রহণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে…………………………………………………..

রাজশাহী-৪ বাগমারা আসনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত । রবিবার সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা উপজেলা নিয়েই একটি আসন।

শুরু থেকেই এ আসনটি ঝুঁকিপূর্ণ আসন হিসেবে চিহ্নিত করা হলেও সে হিসেবে আজ সকাল আটটা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বাগমারার এই আসনে ‌মোট ১২২টি কেন্দ্র রয়েছে। এই আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোঃ এনামুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও জাতীয় পার্টির আবু তালেব, স্বতন্ত্র হিসেবে মোঃ বাবুল হোসেন, বিএনএম এর মোঃ জিন্নাতুল ইসলাম জিন্না সহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। তবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তুলনামূলকভাবে কম ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের নৌকা মার্কা এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোঃ এনামুল হকের  কাঁচি মার্কার প্রতীকের সাথে বলে ধারণা করছেন সাধারণ ভোটাররা।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ছয় হাজার ৩৬৫ জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৮৪৮ জন এবং নারী ভোটার সংখ্যা এক লক্ষ ৫২ হাজার ৫১৪ জন এবং এখানে তিনজন হিজড়া জনগোষ্ঠীর ভোটার ও রয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট