1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে আ'লীগ মনোনিত  নৌকার প্রার্থী আবুল  কালাম  আজাদের মত বিনিময় - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে আ’লীগ মনোনিত  নৌকার প্রার্থী আবুল  কালাম  আজাদের মত বিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা…………………………………………………….

রাজশাহীর বাগমারায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের  ৫৫ রাজশাহী,  বাগমারা -৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

রবিবার তাহেরপুর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ এর সঞ্চালনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আপনারাই পারেন জাতির কাছে সকল কিছু তুলে ধরতে। এ সময় তিনি অবাধ সুষ্ঠু  ও নিরপেক্ষ নির্বাচন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর মৃধা মনছুর, বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা বদরুজ্জামান লিটন,আলতাফ হোসেন, ইউসুফ আলী, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সহ সভাপতি মোবারক হোসেন , তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ফরাসী।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক  প্রভাষক মাহাবুর রহমান, সাংবাদিক হেলাল,সুজন,শফিক, নাজিম হাসান,   শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সহ বাগমারা,তাহেরপুর ও হাটগাঙ্গোপাড়া প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট