1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বর্ণালী মোড়ে ফিল্মী স্টাইলে ডা: গোলাম কাজেম আলী কে কুপিয়ে হত্যা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহীর বর্ণালী মোড়ে ফিল্মী স্টাইলে ডা: গোলাম কাজেম আলী কে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………………………………………

রাজশাহীতে গোলাম কাজেম আলী নামে এক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত পৌনে ১২টার দিকে নগরীর বর্নালী মোড় এলাকায় তাকে এলোপাতাড়ি কোপানো হয়। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. গোলাম কাজেম আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর এলাকায়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) থেকে এমবিবিএস পাস করেন। রাজশাহীতে দুটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন। চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে এ অঞ্চলে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে।

নিহতের ভাই কলেজ শিক্ষক আজম আলী বলেন, রোববার (২৯ অক্টোবর) রাতে চেম্বারে রোগী দেখে নগরীর উপশহরের বাসায় ফিরছিলেন ডা. কাজেম। নগরীর বর্ণালী মোড় এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। কিন্তু ঘণ্টাখানেক পর রাত ১টার দিকে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ চিকিৎসক মোটরসাইকেলযোগে উপশহরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ একটি মাইক্রোবাস থেকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি নেমে তার মোটরসাইকেল গতিরোধ করে। এসময় কিছু বুঝে ওঠার আগেই তার বুকে ছুরিকাঘাত করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। এ সুযোগে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় তারা ওই চিকিৎসককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট