1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

রাজশাহীর পুঠিয়ায় বোনের সরকারি চাকুরির ঘুষের টাকার জন্য স্ত্রীকে হত্যাচেষ্টা!

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৪৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

হাছিনা বেগমের স্বামী শাহিন

 

নিজস্ব প্রতিবেদক……………………

রাজশাহীর পুঠিয়ায় হাছিনা বেগম (৩০) নামে এক গৃহবধূকে রড দিয়ে পেটানোর পর শ^াসরোধে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বোনের সরকারি চাকুরির জন্য দাবিকৃত ঘুষের ৫ লাখ টাকা না পেয়ে স্বামী এ হত্যাচেষ্টা চালিয়েছেন বলে ভুক্তভোগীর অভিযোগ। এ ঘটনায় বুধবার (২৭ জুলাই) থানায় মামলা করতে গেলে ভুক্তভোগীর স্বজনদের কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেয় পুলিশ।

 

ভুক্তভোগী হাছিনা দুর্গাপুর উপজেলার ভবানীপুর এলাকার জাফর আলীর মেয়ে। আর অভিযুক্তের নাম শাহিন। তিনি পুঠিয়ার বড় কাচুপাড়া এলাকার মো. রাজিবের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে শাহিনের সঙ্গে হাছিনার বিয়ে হয়। বিয়েতে ৪৫ হাজার টাকা যৌতুক নেন শাহিন। পরবর্তীতে বাসাবাড়ি নির্মাণের জন্য ১০ হাজার ইট ও টাকা দাবি করেন তিনি।

 

হাছিনার বাবা জাফর আলী বলেন, যৌতুকের জন্য রাতের বেলা ঘরে উচ্চ আওয়াজে টেলিভিশন চালু করে মেয়েকে নির্যাতন করত শাহিন, যাতে বাইরের মানুষ মারধর ও মেয়ের কান্নার শব্দ শুনতে না পায়। সবশেষ গত ২০ জুলাই গভীর রাতে মেয়েকে রড ও লাঠি দিয়ে পেটায় সে। এরপর গলাটিপে শ^াসরোধে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় স্থানীয় সাবেক এক ইউপি মেম্বারকে নিয়ে বুধবার দুর্গাপুর থানায় যাই। তবে মামলা না নিয়ে আদালতে যেতে বলে পুলিশ।

 

এ বিষয়ে ভুক্তভোগী হাছিনা বেগম বলেন, স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আমার ননদের চাকুরির কথা চলছে। চাকুরির জন্য ৭ লাখ টাকা ঘুষ দিতে হবে। সেজন্য আমাকে বাবার বাসা থেকে ৫ লাখ টাকা নিয়ে আসতে বলে আমার স্বামী। কৃষক বাবার কাছ থেকে এত টাকা ম্যানেজ করতে অপরাগতা প্রকাশ করায় বুধবার রাতে শুরু হয় নির্যাতন। বৃহস্পতিবার সারাদিন আমাকে বাসায় আটকে রাখে। পরে শুক্রবার লুকিয়ে স্বামীর বাড়ি থেকে পালিয়ে আসি। বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

 

এ ব্যাপারে অভিযুক্ত শাহিন বলেন, সব অভিযোগ মিথ্যা। জানতে চাইলে দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, থানায় মামলা নেয়া হয়নি, এমনটা হওয়ার কথা নয়। অপরাধ মামলার ক্রাইটেরিয়ায় পড়লে অবশ্যই মামলা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট