1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

রাজশাহীর পুঠিয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় র্যাব-৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল জানতে পারে—কতিপয় মাদক ব্যবসায়ী নাটোর থেকে একটি ট্রাকে গাঁজা বহন করে পুঠিয়া এলাকায় অবস্থান করছে। পরে গোয়েন্দা তৎপরতায় বিষয়টি নিশ্চিত হয়ে রাতে অভিযান চালিয়ে ড্রাইভার মোঃ কাশেম আলী (৩২) ও হেলপার মোঃ জয় হোসেন (৩০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে তাদের ট্রাকের চালকের সিটের পিছনে কেবিনের ভেতর অভিনব কায়দায় লুকানো ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ট্রাক, গাড়ির কাগজপত্র এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।Open photo

্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলার সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিল।

ধৃত আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানায়, মাদক, অস্ত্র ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট